২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

বেনাপোল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। পুরনো পঞ্জিকা অনুসারে শুক্রবার ভারতে পহেলা বৈশাখ উদযাপিত হওয়ায় শনিবার শ্রমিকরা কাজে যোগ দেয়নি বলে জানান ভারতের পেট্রাপোল বন্দর কাস্টমস ক্লিয়ারিং স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নববর্ষ পালন উপলক্ষে সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টরা শনিবার অঘোষিত ছুটি ভোগ করছে।" বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার কর্মকর্তা শম্ভু শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস বিভাগের কাজ স্বাভাবিক নিয়মে চলছে । রোববার থেকে আবার আমদাান রপ্তানি স্বাভাবিক ভাবে চলবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪০৩ ঘ.