চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পতেঙ্গা থানাধীন পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের পূর্ব পাশে 'পুকুর পাড়' এলাকার গণ শৌচাগারের সামনে থেকে ওই তরুণীর (২১) লাশ উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোফরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে থানার টহল দল শৌচাগারের সামনে থেকে লাশটি উদ্ধার করে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যবর্তী কোন এক সময়ে তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২১৪২ ঘ.
bdnews24