২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়েছে দর্জির দোকান

গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় একটি দর্জির দোকান আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

গাজীপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় একটি দর্জির দোকান আগুনে পুড়ে গেছে। শুক্রবার দুপুরে আরজাদা ভবনের দোতলায় 'নিউ ঢাকা টেইলার্স' নামের এই দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু জাফর আহমেদ। অগ্নিনির্বাপন কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে দোকান বন্ধ করে কর্মচারিরা জুমার নামাজ পড়তে যায়। এ সময় দোকানে আগুন লাগে। দমকল কর্মীরা বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭২১ ঘ.