ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু বকরের (১৫) বাড়ি চাপাইনবাবগঞ্জের অনুপনগরে।
আবু বকরের সহকর্মী আবুল বারী ঢামেক ফাঁড়িতে সাংবাদিকদের বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকর মারাত্মক আহত হয়। স্থানীয় ক্লিনিকে নেওয়ার পর অবস্থার অবনতি হলে সেখান থেকে দুপুর ২টার দিকে ঢামেকে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি ক্যান্টনমেন্ট থানায় জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬১৮ ঘ.
bdnews24