২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা মামলা করায় বসুন্ধরা কর্মকর্তার কারাদণ্ড

মিথ্যা অপহরণ মামলা করায় বসুন্ধরা গ্র"পের ঊর্ধ্বতন পরিচালক শামসুদ্দিন আহমেদকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 07:39 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা অপহরণ মামলা করায় বসুন্ধরা গ্র"পের ঊর্ধ্বতন পরিচালক শামসুদ্দিন আহমেদকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। বুধবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে তার বিরুব্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন। ২০০৬ সালের ১৮ অগাস্ট শাসুদ্দিন অপহরণ মামলাটি করেন যমুনা গ্র"পের স্বত্বাধিকারী নূরুল ইসলাম বাবুলসহ তিনজনের বিরুদ্ধে। বাকি আসামিরা ছিলেন- বাবুলের ছেলে শামীম ইসলাম ও যমুনা গ্র"পের কর্মচারী মো. ওয়াদুদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মকবুল হোসেন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বুধবার রাতে বলেন, গত ৬ এপ্রিল মামলাটিতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ওইদিন তিন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া আদালত মামলার বাদী শামসুদ্দিনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশে 'তুচ্ছ, বিরক্তিকর ও মিথ্যা' অভিযোগে মামলা করায় কেন বাদীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হবে না তার কারণ ব্যাখা করতে বলা হয় এক সপ্তাহের মধ্যে। "শামসুদ্দিন আদালতে হাজির হয়ে লিখিত জবাবের মাধ্যমে কারণ দর্শান। কিন্তু আদেশ দেওয়ার সময় তিনি হাজির না থাকায় আদালত এ আদেশ দেন," বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ২০০৬ সালের ১৮ অগাস্ট শাসুদ্দিনের দায়ের করা মামলায় বলা হয়, তিন দিন আগে (১৫ তারিখ) বসুন্ধরার কর্পোরেট কার্যালয়ের নিরাপত্তা কর্মচারী জাহিদ হোসেন নিখোঁজ হন। পরের দিন জানা যায়, প্রগতি সরণি থেকে অস্ত্রধারীরা একটি জিপে তুলে জাহিদকে নিয়ে গেছে। পরের বছর ১৫ জুলাই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/০০৪৪ ঘ.