মুন্সীগঞ্জ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে বাউলদের চুল, দাড়ি, গোঁফ কাটার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে।
বুধবার বিকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে 'মনের মানুষ আশ্রম' নামে স্থানীয় একটি বাউল সংগঠন এ মানববন্ধন আয়োজন করে।
এতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেছে।
মানববন্ধন শেষে তারা একটি প্রতিবাদ সভা করেন।
সভায় তারা হামলকারীদের গ্রেপ্তার দাবি করেন।
সংগঠনের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, মাহবুব আলম লিটন প্রমুখ।
গত ৫ এপ্রিল রাজবাড়ি জেলার পাংশা উপজেলার হাবাসপুর চররামনগর গ্রামে বার্ষিক সাধুসঙ্গের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাউলদের চুল, গোঁফ ও দাড়ি কেটে দেয় দুর্বৃত্তরা। তারা বাউলদের নির্যাতনও করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৩৩ ঘ.
bdnews24