২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ১৭ হাজার মুরগি নিধন

গাজীপুরে একটি মুরগির খামারে বার্ড ফ্লু সংক্রমণ হওয়ায় ১৭ হাজার মুরগি নিধন এবং চার হাজার ডিম ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

গাজীপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি মুরগির খামারে বার্ড ফ্লু সংক্রমণ হওয়ায় ১৭ হাজার মুরগি নিধন এবং চার হাজার ডিম ধ্বংস করা হয়েছে। শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের গজারিয়া এলাকার ফেরদৌস খামারের এসব মুরগি ও ডিম বুধবার ধ্বংস করা হয় বলে জানিয়েছেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা একেএম আতাউর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে ওই খামারের কয়েকটি মুরগি হঠাৎ করে মারা যায়। এরপর ওই দিনই তা গাজীপুর জেলা প্রাণি সম্পদ গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। তিনি বলেন, "সেখানে প্রাথমিকভাবে বার্ড ফ্লু' সংক্রমণ হওয়ায় তা ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে আবারো পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানেও বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হলে মুরগি নিধন এবং ডিমগুলো ধ্বংস করা হয়।" এর আগে গত ২২ মার্চ শ্রীপুরের বরমী এলাকার একটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ হওয়ায় সাড়ে ২৮ হাজার মুরগি নিধন ও ৪৮ হাজার ডিম ধ্বংস করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৭ ঘ.