২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ৫ মণ জাটকা আটক

চাঁদপুরের মেঘনা নদী থেকে বুধবার ভোরে ৫ মণ জাটকা ও ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে জাটকা নিধন প্রতিরোধ কমিটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 06:52 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

চাঁদপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনা নদী থেকে বুধবার ভোরে ৫ মণ জাটকা ও ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে জাটকা নিধন প্রতিরোধ কমিটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স। ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার ষাটনল থেকে এখলাছপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব আটক করা হয় বলে উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম জানান। তিনি সাংবাদিকদের বলেন, আটককৃত জাল সকালে মোহনপুর এলাকায় মেঘনা নদীতীরে পুড়িয়ে ফেলা হয়েছে। আর জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৫৫ ঘ.