২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণ অনুষ্ঠানস্থল ধূমপানমুক্ত থাকবে

পহেলা বৈশাখে (বৃহস্পতিবার) বর্ষবরণ অনুষ্ঠানস্থল ধূমপানমুক্ত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা বৈশাখে (বৃহস্পতিবার) বর্ষবরণ অনুষ্ঠানস্থল ধূমপানমুক্ত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে সিসি ক্যামেরা ও চেক পোস্ট থাকবে। মঙ্গলবার পহেলা বৈশাখ নিয়ে নিরাপত্তা বৈঠক শেষে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে বৈশাখী অনুষ্ঠানস্থলে দিয়াশলাই বা লাইটার নিয়ে কেউ যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে বর্ষবরণ অনুষ্ঠানের সময়কার নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে টুকু বলেন, রাজধানীতে ১৭৫টি স্থানে এবার বর্ষবরণ অনুষ্ঠান হবে। এসব অনুষ্ঠানস্থলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে। রাজধানীর রমনা বটমুল অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে টুকু বলেন, ট্রাফিক বিভাগের নির্দেশ অনুযায়ী তা এখানে যথাযথভাবে মানতে হবে। আগত দর্শনাথীদের জন্য পানি, স্যানিটেশন ব্যবস্থা ও বিদ্যুৎ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/পিডি/২১০৩ ঘ.