বাগেরহাট, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ বাজারে সোমবার গভীর রাতে আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
এতে ব্যাবসায়ীদের প্রায় পৌনে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।
বাগেরহাট দমকল ইউনিটের স্টেশন অফিসার জায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে বাগেরহাট দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নেভায়।
আগুনে বাজারের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের দোকান পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪০ ঘ.
bdnews24