২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস চাপায় শিশু নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় বাস চাপা পড়ে রাজু (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বাসটি ভাংচুর করে এবং ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় বাস চাপা পড়ে রাজু (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বাসটি ভাংচুর করে এবং ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বেতিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রাজুর বাবা নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালুকদার এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজুকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর জনতা বাসে ভাংচুর চালায় এবং প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে তারা ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সড়কে অন্য যানবাহন চললেও বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচলের ব্যাপারে স্থানীয় জনতা ও বাস মালিক সমিতির নেতারা আলোচনায় বসেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩৮ ঘ.