২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের হল থেকে হাতবোমা উদ্ধার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল থেকে একটি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

রাজশাহী, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল থেকে একটি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহীদ সেলিম হলের বারান্দায় ময়লার ঝুড়িতে সেগুলো পাওয়া যায়। মতিহার থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুুপুরে পরিচ্ছন্নতা কর্মীরা হলের বারান্দা পরিষ্কার করার সময় দোতলার ২১৩ নম্বর কক্ষ সংলগ্ন টয়লেটের পাশে ডাস্টবিনের মধ্যে লাল স্কচটেপে জড়ানো হাতবোমা সদৃশ বস্তু দেখতে পায়। খবর পেয়ে পুলিশ একটি হাতবোমা ও ৬টি খালি টিনের কৌটা এবং প্রায় ১শ গ্রাম পাউডার উদ্ধার করে। পরে হাতবোমাটি পানিতে ডুবিয়ে নিস্ক্রিয় করা হয়। ওসি বলেন, কোনো নাশকতা ঘটাতে হাতবোমাটি রাখা হয়েছিলো কি না তার অনুসন্ধান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮১৫ ঘ.