২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্তব্যে অবহেলার অভিযোগে ওয়াসা কর্মকর্তা বরখাস্ত

কর্তব্যে অবহেলার অভিযোগে ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের নির্বাহি প্রকৌশলী মো. নূরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তব্যে অবহেলার অভিযোগে ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের নির্বাহি প্রকৌশলী মো. নূরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রোববার রাজধানীর মৌচাক মোড়ে আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে দেখতে পান ওয়াসার স্টর্ম স্যুয়ারেজ লাইন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ অবস্থার জন্য নির্বাহী প্রকৌশলি মো. নূরুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দেন তিনি। এ সময় ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন। একই সঙ্গে অন্যান্য এলাকায় কর্তব্যে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০০৮ ঘ.