২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক

চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে সোমবার দিনভর অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চাঁদপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে সোমবার দিনভর অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান। তিনি জানান, সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তমেঘনা নদীর এখলাছপুর, আনন্দবাজার, লগ্নিমারাচর, ষাটনল, বহরিয়া, হরিণাসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও মেঘনায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার সময় ২০ হাজার মিটার জাল আটক করা হয়। আটককৃত জাল জেলা মৎস্য বিভাগের কাছে সোমবার সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরে মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ। এর মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪৪ ঘ.