২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দমদমা দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- আক্কাস উদ্দিন (৪৫) ও রাখী সুলতানা (৬)। তারা সিএনজি অটো রিকশার যাত্রী ছিলেন। বাঁশখালী থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমদমা দীঘির পাড়ে অটো রিকশাটিকে যাত্রীবাহী একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে মারা যায়। আহত বাস যাত্রী তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩২৫ ঘ.