ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা-এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্টক এক্সচেঞ্জের অনেক সদস্য ও বোর্ড পরিচালক প্রাইভেট প্লেসমেন্টকে 'চাঁদা আদায়ের' পদ্ধতি হিসেবে ব্যবহার করেছেন বলে ধারণা হয়েছে তদন্ত কমিটির।
পুঁজিবাজারের অস্থিরতা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদনে বলছে, শেয়ার মূল্য বৃদ্ধির মাধ্যমে পুঁজিবাজার অতিমূল্যায়নের অন্যতম কারণ হিসেবে প্রাইভেট প্লেসমেন্ট দায়ী।
ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, "বিভিন্ন দেশের পুঁজিবাজারে প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতি প্রচলিত আছে, কিন্তু তা নির্দিষ্ট কিছু নিয়ম-কানুনের মধ্যে প্রয়োগ করা হয়।
"কিন্তু আমাদের পুঁজিবাজারে কীভাবে প্লেসমেন্টে বিক্রি করা হবে, কতমূল্যে বিক্রি হবে, কার কাছে বিক্রি হবে, কত শেয়ার বিক্রি হবে ইত্যাদির জন্য এসইসির কোনো নীতিমালা না থাকায় প্রাইভেট প্লেসমেন্ট প্রক্রিয়াটির যথোপযুক্ত ব্যবহার না হয়ে কিছু সংখ্যক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করার মাধ্যমে শেয়ার মূল্য উল্লম্ফনের একটি অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।"
২০০৯ ও ২০১০ সালে মোট ৩৪টি প্রতিষ্ঠান প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩ হাজার ৭৮৮ কোটি টাকা তুলেছে। এর মধ্যে ২৬টি ছিলো লিস্টেড প্রতিষ্ঠান এবং ৮টি ছিল নন লিস্টেড প্রতিষ্ঠান।
প্রতিবেদনে বলা হয়েছে, "প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অত্যাধিক পর্যায়ে পরিশোধিত মূলধন উত্তোলিত হলে এমনিতেই ফ্রি ফ্লোটিং শেয়ারের পরিমাণ কমে যায়, যার ফলে অন্য কোনো কারসাজির আশ্রয় না নিয়েও চাহিদা-যোগানের পার্থক্যের কারণে শেয়ার মূল্যে ঊর্ধ্বগতি হওয়াটা স্বাভাবিক।"
প্রাইভেট প্লেসমেন্ট কারা পেয়েছে তা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এখানে যেমন ব্যবসায়ী স
bdnews24