২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা বেগম (২৬) নামো এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

নীলফামারী, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা বেগম (২৬) নামো এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার খালিশা খুটামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে। খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ শামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আফরোজা বেগম (২৬) দুপুরে বৈদ্যুতিক পাখার সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে জানান শামিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮১৭ ঘ.