২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'শিশুকে বাঁচাতে প্রাণ দিলেন শিক্ষক

পথচারী দুই শিশুকে বাঁচাতে গিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

নীলফামারী, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পথচারী দুই শিশুকে বাঁচাতে গিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক শিক্ষক। রোববার দুপুরে উপজেলার আমবাড়ি সড়কের শিয়ালডাঙ্গী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত প্রেমানন্দ রায় (৬৩) উপজেলার ডোগারহাট এলাকার বাসিন্দা। তিনি টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। ডোমার থানার ওসি সুকুমার মোহন্ত সাংবাদিকদের জানান, প্রেমানন্দ বাইসাইকেলে আমবাড়ি থেকে ডোমার যাচ্ছিলেন। পথে একটি ইটবাহী ট্রাক্টর পথচারী দুই শিশুকে চাপা দেয়ার উপক্রম করলে প্রেমানন্দ সাইকেল রেখে দৌঁড়ে তাদের বাঁচাতে যান। ওসি বলেন, এসময় শিশু দু'টি বেঁচে গেলেও প্রেমানন্দ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩০ ঘ.