২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে নিরাপত্তায় থাকবে ৩৩ হাজার কর্মী

বাংলা নববর্ষের প্রথম দিনে সারাদেশে প্রায় ৩৩ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষের প্রথম দিনে সারাদেশে প্রায় ৩৩ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। রোববার পুলিশ সদর দপ্তরে পহেলা বৈশাখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, রোববার থেকেই একটি দল কাজ শুরু করে দিয়েছে। এ বছর তিন পর্বে নিরাপত্তা দেওয়া হবে। "দিনের শুরুতে একটি পর্বে নিরাপত্তা দেওয়া হবে এবং শেষে নিরাপত্তা দেওয়া হবে আরেক পর্বে", যোগ করেন হাসান মাহমুদ। নববর্ষ উপলক্ষে কোনো জুয়া খেলা বা এ ধরনের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি। কোনো নাশকতার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে আইজি বলেন, "নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সামনে এগোচ্ছি। আমাদের কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া। নিরাপত্তার স্বার্থে যথেষ্ট তল্লাশি করা হবে।" তল্লাশির কারণে বিরক্ত না হয়ে বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে জনগণের প্রতি অনুরোধ জানান তিনি। "নিরাপত্তার কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/এমআই/১৫২০ ঘ.