২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হন চারজন। নেজামপুর ইউনিয়নের বটতলা ব্রিজ এলাকায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত হন বৃদ্ধা শুকুর মনি (৭০)। তিনি নওগাঁর নেয়ামতপুর উপজেলার গোলমাসনা এলাকার রাই চাঁনের স্ত্রী। আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মহল্লার তোজাম্মেল হক (৫০), তার মেয়ে সীমু (১৫), আমনুরা কেন্দুল গ্রামের আবু তালেব (৫০) ও আবুল কাশেম (৪৮)। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুইজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বটতলা ব্রিজ এলাকায় দুপুর ১২টার দিকে নাচোলগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষে বাসযাত্রী শুকুরমনি ঘটনাস্থলে মারা যান। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৯ ঘ.