চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মো. ইফতিখার। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সীতাকুন্ড হাইওয়ে পুলিশের ওসি ওহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাটিয়ারির হাফিজ জুট মিলের সামনে ট্রাকটি দাঁড়িয়ে ছিলো। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী দ্রুতগতির প্রাইভেট কারটি ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা প্রাইভেট কারের যাত্রী।
আহত রনি চক্রবর্তী (৩২) ও প্রাইভেট কারের চালক মোহাম্মদ সেলিমকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনায় কারটি দুমড়ে মুচড়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/২১৪৬ ঘ.
bdnews24