২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুর-মুন্সিগঞ্জ ডিসির বদলি আদেশ প্রত্যাহার

পিরোজপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) বদলির আদেশ প্রত্যাহার করেছে সংস্থাপন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) বদলির আদেশ প্রত্যাহার করেছে সংস্থাপন মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক আদেশে বদলির এ আদেশ বাতিল করা হয়। গত ২ মার্চ এক আদেশে পিরোজপুরের জেলা প্রশাসক রুহুল আমিনকে মুন্সিগঞ্জে বদলি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নূর উর রহমানকে পিরোজপুরের জেলা প্রশাসক নিয়োগ করা হয়। একইসঙ্গে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলমকে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯১২ ঘ.