বরিশাল, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া জেলে নৌকার আরোহীর লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার আবুপুর এলাকা সংলগ্ন নদীতে লাশটি ভেসে ওঠে বলে মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহত রাজ্জাক চৌকিদার (৪০) চরকালেখা ষোলঘর এলাকায় মোসলেম চৌকিদারের ছেলে।
নদীতে মাছ ধরার সময় মঙ্গলবার রাতে লঞ্চের ধাক্কায় নৌকা উল্টে ডুবে যান রাজ্জাক। নৌকায় তার ভাই শাখাওয়াত হোসেন চৌকিদার (৩৮) থাকলেও তিনি সাঁতরে কূলে উঠতে পেরেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24