২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইকে খুন

সম্পত্তি নিয়ে বিরোধে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ভাইয়ের অস্ত্রাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

গোপালগঞ্জ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তি নিয়ে বিরোধে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ভাইয়ের অস্ত্রাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে টুঙ্গীপাড়া মধুমতি পর্যটন মোটেলের সামনের একটি রুটির দোকানে খুন হন দোকান মালিক আবু তাহের শেখ (৪৫)। তাহেরকে হত্যার অভিযোগে তার বড় ভাই সোলায়মান শেখকে (৫০) গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে টুঙ্গীপাড়া থানার ওসি মাজহারুল হক জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, তাহেরকে ঘুমন্ত অবস্থায় ছুরি মেরে হত্যা করা হয়। পাচকাহনিয়া গ্রামের লিয়াকত আলী শেখের দুই ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ এবং মামলা চলে আসছিলো বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৪ ঘ.