বগুড়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের নিয়ে মন্তব্য ধরে একটি মানহানির মামলা হয়েছে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বিরুদ্ধে।
বগুড়ার বিচার বিভাগীয় মুখ্য হাকিমের আদালতে বৃহস্পতিবার মামলাটি করেন বার্তা সংস্থা সিএনএস'র রাজশাহী বিভাগীয় ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. সুমন সরদার।
বিচারক মো. আনোয়ার হোসেন অভিযোগ গ্রহণ করে আগামী ১০ এপ্রিল শুনানির দিন ঠিক করেছেন বলে বাদির আইনজীবী আজাদ হোসেন তালুকদার জানিয়েছেন।
মানহানির জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা এ মামলায় দৈনিক মানবজমিনের গাবতলী প্রতিনিধি মো. নজরুল ইসলাম খান ও স্থানীয় দৈনিক উত্তর খবরের আলোকচিত্রী রেজাউল বারী মিন্টুকে সাক্ষী করেছেন সুমন।
তবে তারা দুজন না জানিয়ে সাক্ষী করার অভিযোগ এনে সুমনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।
রেজাউল ও নজরুল সাংবাদিকদের বলেন, তাদের না জানিয়ে সাক্ষী করে বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করায় সুমনের বিরুদ্ধে তারা মামলা করতে চেয়েছিলেন। থানা তা জিডি হিসেবে গ্রহণ করেছে।
বগুড়া সদর উপপরিদর্শক মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব ঘটনায় থানায় জিডি করার পর আদালতে মামলা করার বিধান রয়েছে।
বাণিজ্যমন্ত্রী গত ৫ এপ্রিল তার কার্যালয়ে বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল সল্ট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সাংবাদিকদের সবচেয়ে বড় দুর্নীতিবাজ অভিহিত করে বক্তব্য দেন বলে পরদিন বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
তার ওই বক্তব্যকে কেন্দ্র করেই সুমনের এ মামলায়। সুমনের অভিযোগ, মন্ত্রীর ওই বক্তব্যে সাংবাদিক হিসেবে তার সম্মান ক্ষুণ
bdnews24