২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগি লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাই ৩ ঘণ্টা চলাচল বন্ধ

মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বৃহস্পতিবার তিন ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

রাজশাহী, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বৃহস্পতিবার তিন ঘণ্টা বন্ধ ছিলো। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজশাহী কোর্ট স্টেশনের কাছে ডিঙ্গাডোবা এলাকায় মহানন্দা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনা যাচ্ছিলো। এরপর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। থাকে। রাজশাহী রেলওয়ের সুপারিন্টেডেন্ট আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ১২টার দিকে বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মালবাহী ট্রেনটিও খুলনা ছেড়ে গেছে। মহানন্দা এক্সপ্রেসের চালক আব্দুল খালেক বলেন, রেল লাইনের ৪২ ফুটের মধ্যে ১০/১২টি স্লিপার থাকার কথা। কিন্তু ওই লাইনে বর্তমানে ৫/৬টি স্লিপার রয়েছে। ফলে এই রুটে মাঝে মধ্যেই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। দ্রুত রেল লাইন সংস্কার করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬১৬ ঘ.