২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বুধবার এক অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

টাঙ্গাইল, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বুধবার এক অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। কালো বোরকা পরা ওই মহিলার (৩০) মুখমণ্ডল থেঁতলানো ও রক্তাক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হুদা সাংবাদিকদের বলেন, সকালে নগরবাড়ী সেতুর কাছে লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশের প্রায় ৫০ গজ দূর থেকে পুলিশ আকাশী রঙের ওড়না, লিপস্টিক, ভ্যানিটি ব্যাগের ফিতা, পুরুষ ও মহিলার দু'জোড়া স্যান্ডেল, একটি ভাঙা মোবাইল সেট ও সিমকার্ড উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.