ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে বিভিন্ন কাজে সৌরবিদ্যুৎ ব্যবহারের খরচ অন্যান্য জ্বালানির খরচের সমান। বর্তমানে কেরোসিনের সমান খরচেই সোলার প্যানেল ব্যবহার করা যাচ্ছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে নগরায়নযোগ্য সৌরশক্তি বিষয়ক এক জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব তথ্য দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সৌরশক্তি সমিতির সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম জানান, বর্তমানে দুই হাজার থেকে পাঁচ লাখ টাকায় সোলার প্যানেল কেনা যাচ্ছে।
বাংলাদেশ সৌরশক্তি সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি ও গবেষণা কেন্দ্র যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
বিশেষজ্ঞরা আরো জানান, সেচকাজেও সৌরশক্তি ব্যবহারের লক্ষ্যে গবেষণা চলছে। বিদ্যুৎ ঘাটতি পূরণে যানবাহনেও সৌরশক্তি ব্যবহারের প্রযুক্তি উদ্ভাবন করা হবে।
এছাড়া সোলার প্যানেল থেকে জাতীয় গ্রীডে কিভাবে বিদ্যুৎ সরবারহ করা যায় সে বিষয়েও গবেষণা চলছে বলে বিশেষজ্ঞরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৌরশক্তি সমিতির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ঢাকা বিশ্ববিদ্যারয়ের নগরায়ন শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক রেজাউল করিম মজুমদার।
সৌরশক্তি প্রযুক্তির যন্ত্রপাতি নির্মাণকারি ১৫টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। আগামী ৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত প্রদশর্নী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/পিডি/১৭৪৮ ঘ.
bdnews24