অলীপ ঘটক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বাগেরহাট, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা ধরা বন্ধ রাখার সরকারি আদেশ মেনে চললেও তার প্রতিদানে ভিজিএফ সুবিধা পায়নি বাগেরহাটের ৫ হাজার জেলে।
মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় তালিকা চূড়ান্ত করতে না পারায় এ সমস্যা তৈরি হয়েছে। জেলেরা বলছেন, সরকারি সুবিধা না পাওয়ায় তাদের দুর্দিন চলছে।
জাটকা নিধন রোধে সরকার মার্চ-মে এ তিন মাস উপকূলীয় ১০ জেলার ৫৯ উপজেলায় নদীতে জাল ফেলা নিষিদ্ধ করে। এজন্য দৈনন্দিন খাদ্য চাহিদা মেটাতে সরকার ১ লাখ ৬৪ হাজার ৭৪০ জন 'ইলিশ জেলে' পরিবারের মধ্যে এ বছর মাসিক ২০ কেজি হারে চাল বিতরণ করে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খাদ্য-ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল দেওয়া হচ্ছে।
গত বছরের ফেব্র"য়ারি থেকে মে পর্যন্ত চার মাসের জন্য ৩০ কেজি হারে এ কর্মসূচিতে ১৯ হাজার ৭৬৮ দশমিক ৬০ মেট্রিক টন খাদ্যশস্য দেওয়া হয়।
এই কর্মসূচির আওতাভূক্ত বাগেরহাটের সাতটি উপজেলা হচ্ছে
bdnews24