২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের আবেদনের শুনানি মুলতবি

আরো শুনানির জন্য সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি মুলতবি হয়েছে। একইসঙ্গে মুলতবি হয়েছে গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের আপিলের আবেদনের শুনানিও। আগামী ২ মে এ দুটি আবেদনেরই শুনানি হতে পারে। (আইনজীবীদের বক্তব্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 03:59 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো শুনানির জন্য সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি মুলতবি হয়েছে। একইসঙ্গে মুলতবি হয়েছে গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের আপিলের আবেদনের শুনানিও। আগামী ২ মে এ দুটি আবেদনেরই শুনানি হতে পারে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের করা আপিলের আবেদন মঙ্গলবার খারিজ হওয়ার পর আরো শুনানির জন্য আদেশ প্রত্যাহারের আবেদন করেন ইউনূস। অন্যদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণের নয় পরিচালকের আপিল আবেদনের শুনানির জন্যও বুধবার দিন ঠিক ছিলো। সকালে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দুটি আবেদনের শুনানি হয়। শুনানির শুরুতেই আদালত জানায়, বৃহস্পতিবার একজন বিচারপতি ছুটিতে থাকবেন। এরপর সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হবে। দুটি বিষয় তুলে ধরে আদালত ইউনূসের কৌঁসুলি ড. কামাল হোসেনের কাছে জানতে চান, তিনি আজই (বুধবার) শুনানি শেষ করতে পারবেন কি না। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং কেন্দ্রীয় ব্যাংকের কৌঁসুলি তৌফিক নেওয়াজ বুধবারই শুনানি শুরুর আবেদন জানালে আদালত পুনরায় ড. কামালের কাছে একই প্রশ্ন রাখেন। তখন কামাল হোসেন 'না' সূচক উত্তর দিলে শুনানি মুলতবির আদেশ হয়। ড. কামাল সাংবাদিকদের বলেন, আদালত অবকাশ শেষে খোলার এক সপ্তাহ পর আবেদন দুটি শুনবেন বলে জানিয়েছেন। আগামী ৮ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। খোলার পরবর্তী সপ্তাহ শুরু হবে ১ মে। তবে সেদিন সাধারণ ছুটি থাকায় ২ মে এ দুটি আবেদনের শুনানি হতে পারে। আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, "এই পর্যায়ে রিকল আবেদন করা যায় না। এটাকে যদি রিভিউ আবেদনও ধরি তাহলে আপিল বিভাগের পূর্বের সিদ্ধান্তটি বহাল থাকে।" তিনি বলেন, "আমার মতে ইউনূসের আবেদন নিষ্পত্তি হয়ে গেছে। তার আবেদন যেহেতু মুক্ত আদালতে খারিজ হয়ে গেছে, তাই এখন আর তার ওই পদে থাকা এবং কার্যক্রম চালিয়ে যাওয়া ঠিক নয়।" ড. কামাল হোসেন বলেন, "আমরা রিকল আবেদন করেছি। ৯ পরিচালকের করা আপিল আবেদনের শুনানিও পিছিয়েছে। অন্যদিকে ইউনূসের আপিল আবেদন খারিজের লিখিত কপিও আমরা পাইনি।" তিনি বলেন, "আদেশ না দেখে এ বিষয়ে কিছু বলা যাবে না।" মঙ্গলবারও একই কথা বলেছিলেন তিনি। অব্যাহতির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের আপিলের আবেদন মঙ্গলবার খারিজ হয়। অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এছাড়া ইউনূসের বয়সসীমা অতিক্রান্ত হওয়ার বিষয়টিও তুলে ধরে আসছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূসকে অব্যাহতি দেওয়ার সরকারি সিদ্ধান্তে দেশে-বিদেশে আলোচনা শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপিও এর সমালোচনায় মুখর হয়। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক স