২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপসচিবের দপ্তর বদল

প্রশাসনের দুই উপসচিবের দপ্তর বদল হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের মঙ্গলবার এই বদলির আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুই উপসচিবের দপ্তর বদল হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের মঙ্গলবার এই বদলির আদেশ জারি করে। এদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব উল ইসলামকে করা হয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক আব্দুল মান্নান ইলিয়াসকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিহাবুল ইসলামকে একই জেলার কলাপাড়া উপজেলার সহকারী জজ নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৩০ ঘ.