২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। রোববার গভীর রাতে ও সোমবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার বাবলাতলায় একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাবলা গাছের সাথে ধাক্কা খেলে জহুরুল (২২) নামের একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো ৪ জন। এছাড়া মানিক, ফয়জাল, রুবেল ও শওকত নামের চারজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে রোববার গভীর রাতে উপজেলার ভুতগাছায় মাইক্রোবাস চাপা পড়ে ফজলুল হক (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয় নিহতের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চরঘরুয়া গ্রামে। দুটি ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে বলে এসআই আব্দুল আজিজ জানানু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২২১০ ঘ.