হবিগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষে মাধবপুর থানার ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতালের ডাক দেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
সকাল সাড়ে ৯টার দিকে হরতালের সমর্থনে পিকেটাররা রাস্তায় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আহত ওসি মঈন উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, পুলিশ পিকেটিংয়ে বাধা দিলে হরতালকারীরা পুলিশের ওপর হামলা চালায়। তখন পুলিশ লাঠি চালিয়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পিকেটারদের ইটে ওসি মঈনসহ, এসআই আশিকুল ইসলাম, এসআই নূরুল ইসলাম এবং অন্তত ১০ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪২৬ ঘ.
bdnews24