ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুহাম্মদ ইউনূসের করা আপিল আবেদনের শুনানি মঙ্গলবার হবে।
গত ২৯ মার্চ প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসকে আপিলের আবেদন (লিভ টু আপিল) করার নির্দেশ দিয়ে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিলেন।
সকালে শুনানিতে ইউনূসের কৌঁসুলি ড. কামাল হোসেন বলেন, "আমরা গতকাল লিভ টু আপিল দায়ের করেছি। কিন্তু তা আজকের কার্যতালিকায় আসেনি।"
এরপর প্রধান বিচারপতি তা মঙ্গলবারের কার্যতালিকায় অন্তর্ভুক্তির আদেশ দিয়ে শুনানির দিন ঠিক করেন।
অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ইউনূসকে অব্যাহতি দেয়। পাশাপাশি ইউনূসের বয়স নিয়েও আপত্তি তোলা হয় সরকারের মন্ত্রীদের বক্তব্যে।
ইউনূস এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। হাইকোর্টের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়।
এরপর গত ৯ মার্চ ইউনূস রিট আবেদন খারিজের রায় স্থগিতে আপিল বিভাগে আবেদন করেন।
হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রোববার আপিলের আবেদন করেন তিনি।
ইউনূসকে অব্যাহতি দেওয়ার সরকারি এ সিদ্ধান্তে দেশে-বিদেশে আলোচনা ওঠে। প্রধান বিরোধী দল বিএনপি এর সমালোচনায় মুখর হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক স
bdnews24