২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারকমের প্রতিনিধিদল ঢাকায়

বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন সোনারকম-এর একটি প্রতিনিধিদল ঢাকা এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন সোনারকম-এর একটি প্রতিনিধিদল ঢাকা এসেছে। প্রতিনিধি দলটির সদস্যরা রোববার ঢাকা পৌঁছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে সংস্থার পরিচালক সেলিম রেজা জানান। তিনি বলেন, "আমাদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খোঁজ নিতে তারা বাংলাদেশে এসেছেন। সেদেশে বিভিন্ন খাতে আরো বেশি বাংলাদেশি নিয়োগের বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।" বর্তমানে ২০ লাখের মতো বাংলাদেশি কর্মী সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। সেলিম রেজা জানান, প্রতিনিধি দলটি সোমবার বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া মঙ্গলবার প্রবাসী কল্যাণমন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গেও তাদের বসার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/০০২০ ঘ.