২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিল-সমাবেশ

আমিনীর হরতালের সমর্থনে রোববার চট্টগ্রাম মহানগরীতে মিছিল-সমাবেশ করেছে কয়েকটি ইসলামী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনীর হরতালের সমর্থনে রোববার চট্টগ্রাম মহানগরীতে মিছিল-সমাবেশ করেছে কয়েকটি ইসলামী সংগঠন। নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে সোমবার হরতাল ডেকেছেন। বিকালে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আয়োজিত এক সমাবেশে বক্তারা হরতালে বাধা দেওয়া হলে পরিণতি ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ারি করে দেন। 'কোরআন সুন্নাহ বিরোধী' নারী উন্নয়ন নীতি ও শিক্ষানীতি বাতিলের দাবিতে ডাকা সোমবারের হরতালের সমর্থনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি বাংলাদেশ এবং হেফাজতে ইসলামী বাংলাদেশ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সামবেশে মাওলানা মঈনুদ্দিন রূহী, মাওলানা আহসান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, জামাল খান, চকবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৩৬ ঘ.