২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে

ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'ঐরাবত' চারদিনের শুভেচ্ছা সফরে রোববার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'ঐরাবত' চারদিনের শুভেচ্ছা সফরে রোববার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে । চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নির্মল ভারমা চট্টগ্রাম সফর করবেন। চট্টগ্রাম বন্দরে নোঙর করা এ জাহাজটি বুধবার পর্যন্ত সেখানে অবস্থান করবে। 'আইএনএস ঐরাবত' ভারতে নির্মিত 'শার্দুল' প্রজাতির তৃতীয় জাহাজ। এটি ত্রাণসামগ্রী বিতরণ ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী মানবিক সহায়তা প্রদানের কাজে ব্যবহৃত হয়। এটি মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) ৫ নম্বর জেটিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া সোমবার চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের জন্য জাহাজটিতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২২১৬ ঘ.