২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়া হাই কমিশনের দায়িত্ব পেলেন ওয়াহিদুর রহমান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের মহাপরিচালক মো. ওয়াহিদুর রহমানকে কেনিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের মহাপরিচালক মো. ওয়াহিদুর রহমানকে কেনিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বিসিএস নবম ব্যাচের (পররাষ্ট্র) কর্মকর্তা ওয়াহিদুর রহমান ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি রিয়াদ, সিঙ্গাপুর, জেদ্দা ও বনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরারাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেনিয়ায় বাংলাদেশ মিশনে হাই কমিশনারের পদটি ২০১০ সাল থেকে শূন্য রয়েছে। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২১২৫ ঘ.