২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ফিরছেন সোমবার

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রোববার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। গত ২৮ মার্চ সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। তথ্যবিবরণীতে বলা হয়, সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট এসকিউ ৪৪৬ এ রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৮১৬ ঘ.