ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ভারপ্রাপ্ত রেক্টর হিসেবে এ জেড এম শফিকুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
শফিকুল আলম এর আগে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেয়ার পর শফিকুল আলম বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং মাঠ-প্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/আরএ/১৮০২ ঘ.
bdnews24