গাজীপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলা থেকে শনিবার রাতে অস্ত্রসহ এক একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বোর্ড বাজার এলাকা থেকে রাত সাড়ে ৮টার পিচ্চি হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি একটি শাটারগান উদ্ধার করা হয়।
র্যাবের উপ-পরিচালক মো. নিশাদুল ইসলাম খান জানান, গোপন সংবাদ পেয়ে ব্যাব-১ সদস্যরা এই অভিযান চালায়।
এ সময় র্যাবের প্রতি সন্ত্রাসীরা গুলি ছুড়তে উদ্যত হলে র্যাব সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে পিচ্চি হোসেন পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। অন্যরা পালিয়ে গেছে।
হোসেনকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৭ ঘ.
bdnews24