২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নির্বাচনী সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলা সদর ইউনিয়নে এক পরাজিত সদস্য পদপ্রার্থীর সমর্থকরা পুলিশের হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 07:12 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

কক্সবাজার, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলা সদর ইউনিয়নে এক পরাজিত সদস্য পদপ্রার্থীর সমর্থকরা পুলিশের হামলা চালিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে ১০ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন সহকারী পুলিশ সুপারিনটেনডেন্টও রয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গ্রেপ্তার এড়ানোর জন্য হামলাকারী আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ চলাকালে পুলিশের তিনটি গাড়িও ভাংচুর করা হয়। ২৫ থেকে ২৮ রাউন্ড গোলাগুলিও হয়। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রনজিত কুমার বড়