২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দু'দলের সংঘর্ষ, আহত ১৫

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দু'গ্র"পের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দু'গ্র"পের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে নাটঘর ইউনিয়নের রুদ্রাক্ষর গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে আটজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীনগর উপজেলার শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুরুন্নবী জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা টিপু ও দুলাল মিয়ার মধ্যে বিরোধ রয়েছে। ক'দিন আগে দুর্বৃত্তের হামলায় টিপু আহত হন। এর জেরে এই সংঘর্ষ হয়। এলাকাবাসী জানায়, নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রুদ্রাক্ষর গ্রামের গোলাম মাওলা ওরফে টিপু (৪২) গত ২৮ মার্চ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত হন। তিনি এখন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নবীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, এ হামলার জেরে টিপুর সমর্থকরা শনিবার দুপুর আড়াইটার দিকে গ্রামের প্রতিপক্ষ দুলাল মিয়ার লোকজনের উপর হামলা চালায়। এতে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে তোফায়েল মিয়া (৫০), আরজ আলী (৬০), জুলহাস মিয়া (৫০), বাবুল মিয়া (২০), আতিক মিয়া (২২), আবদুল হক (৭০), শামীম মিয়া (২০) ও নাসিমা আক্তারকে (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.