মুন্সীগঞ্জ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান এখনো মেলেনি। ট্রলারটিও উদ্ধার করা যায়নি।
শুক্রবার সন্ধ্যায় ৪০ জন শ্রমিকসহ মাটিভর্তি ট্রলারটি মুন্সীগঞ্জ সদর ও নারায়ণগঞ্জের মধ্যে মোল্লারচর এলাকায় ডুবে যায়।
নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার কাজও চলছে না বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি শহিদুল ইসলাম শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৭ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫১ ঘ.
bdnews24