ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের দুর্নীতি নিয়ে কথা বলা হলেও এ নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না বলে জানালেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি বলেছেন, অভিযোগ পেলেই তিনি ব্যবস্থা নেবেন।
শনিবার সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
বিচার বিভাগে দুর্নীতি নিয়ে গত বছরের ডিসেম্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) খানা জরিপ প্রতিবেদন প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে জোর আলোচনা ওঠে। ওই জরিপে বলা হয়, দেশের ৮৮ শতাংশ খানা বিচার বিভাগে দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই জরিপ প্রতিবেদন প্রকাশের পর টিআইবির প্রতিবেদন দেখতে চায় সর্বোচ্চ আদালত। এরপর সুপ্রিম কোর্ট জানায়, টিআইবির ওই প্রতিবেদন তথ্যনির্ভর নয়।
প্রধান বিচারপতি বলেন, "আমি দুর্নীতির বিরুদ্ধে এত চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কাছে আসে না। কেউ বিচারক বা বিচার বিভাগ নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসতে পারেন। আমি এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবো।"
আলোচনা সভায় অভিযোগ না পাওয়ার কথা জানালেও গত ১২ নভেম্বর জজদের এক সম্মেলনে প্রধান বিচারপতি বলেছিলেন, জজদের মধ্যে কারা অধস্তন আদালত কর্মকর্তাদের সঙ্গে অর্থ লেনদেন করেন, সে তথ্য তার কাছে রয়েছে।
তথ্য প্রকাশ না করলেও এ ধরনের লেনদেন বন্ধ করতেও জজদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
সিরডাপ মিলনায়তনে 'পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার প্রতিষ্ঠা : জজ আদালত স্থাপন এবং পরবর্তী করণীয় নির্ধারণ' শীর্ষক কর্মশালায় প্রধান বিচারপতি আইন সঠিকভাবে প্রণয়ন করতে বিচারকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "আইন সংস্কার বিচারকদের কাজ নয়। তা সংস্কার করবে সংসদ। বিচারকরা বিদ্যমান আইন প্রয়োগ করতে পারেন।"
ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী সবাইকে সমান দৃষ্টিতে দেখতে বিচারকদের প্রতি আহবান জানান খায়রুল হক।
সরকার বিচার বিভাগের অবকাঠামোগত সমস্যা দূর করতে সাত থেকে আটশ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে জানিয়ে খায়রুল বলেন, বিচারক স
bdnews24