সুনামগঞ্জ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দেড় কেজি স্বর্ণসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি)।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বাগলী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
আটককৃতরা হলেন- নুরুল আফছার (৪০), আল আমিন (২৫) ও মিন্টু (৩০)।
বর্ডার গার্ড বাংলাদেশ ৮ এর বিরেন্দ্রনগর বিওপি'র সুবেদার মোজ্জাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগলী এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি ওজনের দুটি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২৫৪ ঘ.
bdnews24