২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার নির্বাচনে বিজয়ীদের জন্য খালেদার অভিনন্দন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের বিপুল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 07:36 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের বিপুল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার রাতে সৌদি আরব থেকে ই-মেইলে পাঠানো এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, "চেয়ারপারসন তার বার্তায় লিখেছেন, 'পবিত্র বায়তুল্লাহ শরীফে বসে এ সংবাদ পেয়ে আমি আনন্দিত। বিজয়ীদের আমি অভিনন্দন জানাচ্ছি।'" বিরোধী দলীয় নেতা আলো লিখেছেন, "দেশের অবনতিশীল পরিস্থিতিতে নগ্ন দলীয়করণ ও নানাবিধ অপকৌশলে উচ্চ আদালত অঙ্গনকে কলুষিত করে ন্যায় বিচারের পথ সম্পূর্ণ রুদ্ধ করে দেওয়ার বিরুদ্ধে নিরঙ্কুশ রায় দেওয়ায় আমি সচেতন আইনজীবী সমাজকে মোবারকবাদ জানাচ্ছি।" দুই দিন ভোট গ্রহণের পর বৃহস্পতিবার রাত পৌনে ৪টায় এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১১টি পদ জিতে নেয়। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন তিনটি পদে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০১৩০ ঘ.