২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর শহরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 06:46 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

নীলফামারী, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর শহরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার এ দুর্ঘটনায় নিহত মোকসেদুল ইসলাম (২০) খালেদ গুল কোম্পানির 'পলি ফ্যাক্টরি'তে কাজ করতেন। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত হাজিপাড়া গ্রামের বাসিন্দা। সৈয়দপুর থানার ওসি জামাল উদ্দীন সাংবাদিকদের বলেন, শহরের বাঁশবাড়ি কারখানায় গুলের কৌটা তৈরির সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মোকসেদুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০৪০ ঘ.