২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায্য মূল্যের ডিলারের কারাদণ্ড

ন্যায্য মূল্যের চাল অন্যত্র সরানোর অভিযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক ডিলারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার লাইসেন্সও বাতিল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যায্য মূল্যের চাল অন্যত্র সরানোর অভিযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক ডিলারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার লাইসেন্সও বাতিল করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী শনিবার সন্ধ্যায় এ সাজা দেন। দণ্ডিত আব্দুর রহিমকে চার লাখ ৩৬ হাজার ৬৮০ টাকা টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউএনও মো. ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুক্তির শর্ত লঙ্ঘন করায় তাকে জেল-জরিমানাসহ তার ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হয়েছে। উপজেলার সেকান্দর নগর নয়াপাড়া গ্রামের নির্ধারিত ডিলার আব্দুর রহিম গত ৩০ মার্চ স্থানীয় সরকারি খাদ্য গুদাম থেকে ফেয়ার প্রাইস কর্মসূচির কয়েকটন চাল ও গম উত্তোলন করেন। এরপর সেগুলো তিনি ওই চাল ও গম সরিয়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিকালে র‌্যাব আব্দুর রহিমের দোকানে অভিযান চালিয়ে চাল ও গম কম পায়। এর কোনো সদুত্তর দিতে না পারায় তাকে আটক করে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.