বগুড়া, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি প্রকৌশল খাতের উন্নয়নে বগুড়ায় উদ্যোক্তাদের মাঝে ৩৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এই ঋণ মঞ্জুর করেছে।
শুক্রবার বগুড়ায় ৭৬টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের মাঝে এই ঋণের চেক হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
শহরের শহীদ টিটু মিলনায়তনে দিনব্যাপী হালকা কৃষি প্রকৌশল যন্ত্রপাতি প্রদর্শনী ও এসএমই ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, বগুড়ায় উৎপাদিত কৃষি যন্ত্রপাতি দেশের ৮০ শতাংশ চাহিদা মিটিয়ে থাকে। যার আর্থিক মূল্য হবে প্রায় এক হাজার কোটি টাকা।
ব্যাপক সম্ভাবনাময় এই শিল্পের কিছু সমস্যার কথাও জানান গভর্নর।
এর মধ্যে পুঁজি, উন্নতমানের যন্ত্রপাতি, দক্ষ ও জ্ঞানসম্পন্ন জনবল, ভৌত অবকাঠামো, কাঁচামালের উচ্চমূল্য উল্লেখযোগ্য।
এসব সমস্যা এ শিল্পের গুণগত মান উন্নয়ন ও স
bdnews24